পারিবারিক কলহের জের ধরে রূপগঞ্জে এক দিনে দুই গৃহবধূকে গলা কেটে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে এক দিনে পৃথক স্থানে জান্নাতুল ফেরদৌস (২৩) এবং বৃষ্টি আক্তার (২২) নামে দুই গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী ও গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত জান্নাতুল ফেরদৌস খুলনার খালিশপুর এলাকার জহিরুল ইসলামের মেয়ে এবং বৃষ্টি আক্তার ঢাকার নবাবগঞ্জ থানার ভাগুলিয়া এলাকার জনু মোল্লার মেয়ে। গৃহবধূ বৃষ্টি আক্তার হত্যার ঘটনায় স্বামী ইয়ানুল গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও প্রতিবেশীরা জানান, জান্নাতুল ফেরদৌস ও তার স্বামী আব্দুল্লাহ চৌধুরী তারাব পৌরসভার মৈকুলী এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। বেশ কিছুদিন আগে জান্নাতুল ফেরদৌস জানতে পারেন তার স্বামী আব্দুল্লাহ চৌধুরীর প্রথম স্ত্রীর কথা, যা তিনি জান্নাতের কাছে গোপন করেছেন। এ নিয়ে তাদের দুজনের মাঝে পারিবারিক কলহ চলছিল। রাতের যে কোনো সময় পারিবারিক কলহের জের ধরেই আবদুল্লাহ তার স্ত্রী জান্নাতকে হত্যা করতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। জান্নাতের গলায় ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। স্বামী আব্দুল্লাহ বর্তমানে পলাতক রয়েছে।
অপরদিকে, গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার ডলি নামে এক মহিলার বাড়িতে স্বামী ইয়ানুল গাজী ও স্ত্রী বৃষ্টি আক্তার গত ৫ বছর ধরে ভাড়া আছেন। ইয়ানুল গাজী রাজমিস্ত্রিরীর কাজ করেন। তাদের মাঝে প্রায় সময়ই বাকবিতণ্ডা ও ঝগড়াঝাটি হতো। গতকাল বৃহস্পতিবার রাতের যে কোনো সময় পারিবারিক কলহের জের ধরে বৃষ্টি আক্তারকে গলায় ও বুকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী ইয়ানুল গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে আমলাবো এলাকায় গৃহবধূ বৃষ্টি আক্তার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী ইয়ানুল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মৈকুলী এলাকার হত্যাকাণ্ডের ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের পরিবার থানায় আসছে, তারা এসে মামলা দায়ের করবে।
এমএসএম / জামান
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি
চট্টগ্রামে রেলের জলাশয়ে জুয়ার আসর, মৌন সম্মতি
ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত ৫
বারহাট্টায় মনসা পূজা ঘিরে জমজমাট পাঁঠার হাট
দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা গ্রেপ্তার
মনপুরায় পুলিশের অভিযানে উপজেলা আওয়ামীলীগের নেতা আটক, জেল হাজতে প্রেরণ
আত্রাইয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
নাগরপুরে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি ১৫ দিনেও মেলেনি সন্ধান
আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ।
ছোট ও মাঝারি শিল্প গিলে খাচ্ছে কর্পোরেট কোম্পানি।
কমলা বেগমের নিজ বাড়িতে বসবাস করতে না পারার অভিযোগে সাংবাদিক সম্মেলন
মানিকগঞ্জের ৭টি উপজেলায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের চোখেমুখে হাঁসি
শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
Link Copied