গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ৭ নভেম্বর
আগামী ৭ নভেম্বর শুরু হবে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া। ১২ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। তবে দুই ধাপে ভর্তি হতে হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন গুচ্ছভুক্ত টেকনিক্যাল কমিটি।
গুচ্ছভুক্ত টেকনিক্যাল কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে এঝঞ গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি প্রক্রিয়া প্রতিটি বিশ্ববিদ্যালয় মেধাক্রমসহ যাবতীয় ফলাফল নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে। ফলাফলের ভিত্তিতে এঝঞ ওয়েবসাইট (https://gstadmission.ac.bd)-এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সামগ্রিক ভর্তি প্রক্রিয়া প্রধান দুটি ধাপে বিভক্ত (ক) প্রাথমিক ভর্তি ও (খ) চূড়ান্ত ভর্তি।
ক) প্রাথমিক ভর্তি প্রক্রিয়া: প্রতিটি বিশ্ববিদ্যালয় আবেদনকারীদের মেধাতালিকা প্রস্তুত, বিভাগ পছন ও মেধাক্রম বিবেচনায় ভর্তির জন্য বিভাগ পছন্দক্রম নির্বাচনসহ ফলাফল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন করবে। ভর্তির প্রতিটি ধাপের ফলাফল ও বিস্তারিত তথ্য স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। তবে প্রাথমিক ভর্তির সকল কার্যক্রম এঝঞ ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত হবে।
প্রাথমিক ভর্তির ক্ষেত্রে নিম্নে উল্লেখিত বিষয়সমূহ: ১) যে কোন আবেদনকারী এঝঞ-এর আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এঝঞ ওয়েবসাইটে লগইন করলে যে সকল বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হয়েছে সংশ্লিষ্ট বিভাগসহ তার তালিকা দেখতে প্রদর্শিত হবে। তালিকাভূক্ত যে কোন একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে বিভাগসহ প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরেও আবেদনকারী যদি যে কোনো একটিতে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করে তাহলে পরবর্তীতে এঝঞ- ভচ্ছ ভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। প্রাথমিক ভর্তির জন্য আংশিক ভর্তি ফি বাবদ পাঁচ হাজার টাকা অনলাইনে পরিশোধের পর তার এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় (যে বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হবে)-এ জমা দিতে হবে। আংশিক ভর্তি ফি পরিশোধের পরেও মূল নম্বরপত্র দুটি নির্ধারিত সময়ের মধ্যে (অনলাইন নোটিশের মাধ্যমে জানানো হবে) সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে জমা দিতে অপারগ হলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তিতে এঝঞ-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এঝঞ গুচ্ছভূক্ত কোন একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করলে আবেদনকারী যে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে তার প্রত্যেকটিতে মেধাক্রম অনুযায়ী বিভাগ মাইগ্রেশনসহ ভর্তির জন্য বিবেচিত হবে।
১) আবেদনকৃত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিভাগ মাইগ্রেশন প্রক্রিয়া সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয়ভাবে চলবে। নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত বিভাগ হতে অপেক্ষাকৃত অধিকতর পছন্দের কোনও বিভাগে যেতে না চাইলে আবেদনকারীকে নিজ দারিত্বে এঝঞ ওয়েবসাইটের মাধ্যমে ঝঁনলবপঃ গরমৎধঃরড়হ ঝঃড়ঢ় সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে ভর্তিকৃত বিভাগ ব্যতিত ঐ বিশ্ববিদ্যালয়ের অন্য কোন বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে না। তবে আবেদনকৃত অন্য বিশ্ববিদ্যালয়ে বিভাগ মাইগ্রেশন প্রক্রিয়া চলমান থাকবে। ২) আবেদনকারী কোন একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি থাকা অবস্থায় অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে এঝঞ ওয়েবসাইটের মাধ্যমে তার প্রাথমিক ভর্তি অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করতে হবে। তবে জমাকৃত মূল কাগজপত্র স্থানান্তরের প্রয়োজন হবে না। একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি থাকা অবস্থায় অন্য কোন বিশ্ববিদ্যালয়ে কখনই ভর্তি হতে না চাইলে আবেদনকারীকে এঝঞ ওয়েবসাইটের মাধ্যমে টহরাবৎংরঃু গরমৎধঃরড়হ ঝঃড়ঢ় সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে শুধুমাত্র মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে। কোন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকাকালীন ঝঁনলবপঃ গরমৎধঃরড়হ ঝঃড়ঢ় ও টহরাবৎংরঃু গরমৎধঃরড়হ ঝঃড়ঢ় উভয়টি সম্পন্ন করলে শুধুমাত্র সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তিকৃত বিভাগ ব্যতিত অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে না। ৩) প্রাথমিক ভর্তি চলাকালে কোন আবেদনকারী নিজ ইচ্ছায় (এঝঞ ওয়েবসাইটের মাধ্যমে) ভর্তি বাতিল করলে পরবর্তীতে কোনক্রমেই কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। সেক্ষেত্রে মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া আছে সেখান থেকে নিজ দয়িত্বে¡ সংগ্রহ করতে হবে। খ) সকল প্রকার মাইগ্রেশনসহ প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবার পর চুড়ান্ত ভর্তি কার্যক্রম স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হবে। আবেদনকারী কোন বিশ্ববিদ্যালয়ে (নির্দিষ্ট বিভাগে) চুড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হলে তাকে সেই বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়মানুযায়ী চুড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে প্রাথমিক ভর্তির অগ্রিম ফি বাবদ ইতিমধ্যে প্রদত্ত পাঁচ হাজার টাকা ঐ বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত ভর্তি ফি-এর সাথে সমন্বয়পূর্বক অবশিষ্ট অংশ পরিশোধ করতে হবে। মূল কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে চুড়ান্তভাবে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে চুড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে।
এমএসএম / এমএসএম
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক