নভেম্বরেই প্রকাশ হবে এসএসসির ফল
বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২২ এর ফলাফল নভেম্বরেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। বৃহস্পতিবার এ তথ্য জানান তিনি।
তপন কুমার সরকার বলেন, আমাদের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২২ যা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হয় ১ অক্টোবর। অপরদিকে ১০ অক্টোবর ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৫ অক্টোবর। সেই পরীক্ষার ফল মূল্যায়নের কাজ চলছে। ফল প্রক্রিয়াকরণের কাজও চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে হবে।
তিনি বলেন, ৩০ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করতে আমরা কাজ করছি। আগামী দুই-চারদিনের মধ্যে মন্ত্রণালয়য়ের কাছে ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ চেয়ে চিঠি পাঠাব। প্রধানমন্ত্রীর সদয় অনুমতি পেলে আমরা পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারব বলে আশা করছি।
এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডসহ ১১টি শিক্ষাবোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন পরীক্ষার্থী ছিল ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এতে অংশ নেয়।
উল্লেখ্য, পদ্মা সেতুর উদ্বোধনের কারণে ২৫ জুনের পরীক্ষা এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল। তবে বন্যার কারণে সব পরীক্ষাই স্থগিত হয়ে যায়।
এমএসএম / এমএসএম
উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী
প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন
নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ
গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার