ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

করোনায় আক্রান্ত মনোহরগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ১১-৭-২০২১ বিকাল ৫:৩০

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা জেলা দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা. আফরোজা কুসুম এবং তার পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী।      

জানা গেছে, তিনি গত ৩০ জুন থেকে অসুস্থ হন ‍আফরোজা কুসুম। মনোহরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি হলে পরীক্ষা-নিরীক্ষার পর গত ৮ জুলাই করোনা পজিটিভ রিপোর্ট আসে। এছাড়াও পরিবারের অন্যান্য সদস্য মেয়ে মোসা. মাইসা আফরোজ মাহি (১৫), ছেলে মো. আনাছ আল মারুফ, পৃহপরিচারিকা মোসা. আয়শা আক্তার (১৮)-সহ করোনায় আক্রান্ত।

মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুমের গ্রামের বাড়ি ৮নং খিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাতেশ্বর গ্রামে। তিনি বাস্তব জীবনে ইউনিয়ন মহিলা সদস্য নির্বাচিত হয়ে মানুষের সেবায় কর্মজীবন শুরু করেন। ২০০৩ সাল থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বর্তমানে উপজেলা বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন। তিনি সকলের নিকট দোয়াপ্রার্থী।

মনোহরগঞ্জ উপজেলায় মোট করোনায় আক্রান্ত রোগী ৩৬৩ জন। হাসপাতালে ভর্তি আছেন দুজন। মৃত্যুবরণ করেছেন ১৪ জন।

এমএসএম / জামান

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন