ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে জাতীয় সমবায় দিবস পালিত


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৫-১১-২০২২ দুপুর ১২:৫৫

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ স্লোগানে মাদারীপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) সকালে মাদারীপুর সমন্বিত সরকারি ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে মাদারীপুর সমন্বিত সরকারি ভবনের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা সমবায় কর্মকর্তা জয়ন্তী অধিকারীর সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।

এছাড়াও অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মইন উদ্দিন, স্থানীয় এমপির প্রতিনিধি আজিজুর রহমান খান, মাদারীপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি অ্যাডভোকেট শাকিলুর রহমান, সমবায়ী-ব্যবসায়ী ও জেলা যুবলীগের সাংগঠনিক সোহাগ হাওলাদারসহ সমবায়ী ব্যবসায়ীবৃন্দ।

এ সময় ৪টি উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান এবং ২ জন দুগ্ধ খামারিকে এক লাখ টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়।
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী ও সাংবাদিক আঞ্জুমান জুলিয়া। অনুষ্ঠানে শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু