হাটহাজারীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
চট্টগ্রামের হাটহাজারীতে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে র্যালি ও উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের সভাপতিত্বে সহ-কর্মকর্তা মো. খালিদ হোসাইন ও সহ-শিক্ষা কর্মকর্তা তাসমিন আক্তার কাকলির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান সুলতানুল আলম।
এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেশমী চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথ, প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়াসহ সমবায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় সমবায় সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলেচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায় সংগঠনের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। সভা শুরুর আগে ধর্মীয় গ্রন্থ পাঠ করেন মাওলানা আহসান হাবিব, গোবিন্দ প্রসাদ মহাজন এবং প্রদীপ কুমার বড়ুয়া।
এমএসএম / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি