বিশ্বকাপ ফুটবলের আমেজ
পতাকা নিয়ে সড়কে সড়কে ঘুরছেন বিক্রেতারা
কাতারে ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এরই মধ্যে বিশ্বকাপ ফুটবলের আমেজ শুরু হয়ে গেছে। ব্যতিক্রম নয় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাও। উপজেরার আনাচে-কানাচে দেখা যাচ্ছে বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা নিয়ে সড়কে সড়কে ঘুরছেন বিক্রেতারা। পছন্দের দেশের পতাকা উড়তেও শুরু করেছে অনেক বাসা-বাড়ির ছাদে।
শনিবার উপজেলার থানা সড়কে হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করছিলেন সোহাগ মিয়া। তিনি বলেন, ‘সিলেটসহ বড় বড় শহরে এক-দেড় মাস আগে থেকেই বিশ্বকাপের আমেজ শুরু হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলে বিভিন্ন দেশের সমর্থকরা তাদের প্রিয় দেশের পতাকা এখন থেকেই কিনে রাখছেন। আমি ছোট, বড়, মাঝারি সব ধরনের পতাকা বিক্রি করি। এর মধ্যে ছোট হাতে রাখার যে পতাকা, সেটা বেশির ভাগ বাচ্চারা কিনে থাকে। আর বড় সাইজের পতাকাগুলো বাসার ছাদে টাঙানোর জন্য কিনে নিয়ে যায় যুবকরা।’
ফরিদপুর থেকে কমলগঞ্জে এসেছেন আরেক পতাকা বিক্রেতা নজরুল ইসলাম। কমলগঞ্জের অলিগলি হেঁটে আর্জেন্টিনা, ব্রাজিল, স্প্যান, সৌদি আরব, ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানিসহ বিশ্বকাপ ফুটবল খেলা বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন। নজরুল বলেন, ‘ফুটবল বিশ্বকাপ সামনে রেখেই মূলত আমি এখানে পতাকা বিক্রি করতে এসেছি। তবে এখন তুলনামূলক কম বেচাকেনা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বিক্রি হয়েছে। ঢাকা থেকে পতাকাগুলো পাইকারি কিনে এনেছি। সারাদিন ঘুরে হাজার খানেক টাকার পতাকা বিক্রি করি। যা লাভ হয়, তা প্রতিদিনের খাওয়া-দাওয়া আর বাসা ভাড়াতেই চলে যায়। ৫ ফুট সাইজের পতাকা ১৫০ টাকা বিক্রি করি। যা আমার পাইকারি কেনা ৮০ টাকা। আর ৬ ফুট সাইজের পতাকা বিক্রি করি ১৬০ টাকা। এটা পাইকারি কেনা ৯০ টাকা।’
বিশ্বকাপ খেলাকে সামনে রেখে পতাকা কিনতে আসা রুহুল ও মোস্তাফিজ বলেন, ‘বিশ্বকাপ ফুটবল খেলা দরজায় কড়া নাড়ছে। তাই ২০০ টাকা করে দুজন দুটি পতাকা কিনে নিলাম।’ বাসা-বাড়ির ছাদ কিংবা দোকানঘরে টানানোর জন্য পছন্দের দেশের পতাকা সংগ্রহ করছেন ফুটবলপ্রেমীরা। ধারণা করা হচ্ছে- আগামী কয়েক দিনের মধ্যে পুরোপুরি শুরু হবে বিশ্বকাপের আমেজ। পতাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকান থেকে বাড়ির উঠোনে যুক্তিতর্কে মেতে উঠবেন ফুটবলপ্রেমীরা।
এমএসএম / জামান
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড