বরিশালে অনিবার্য কারণে মুঠোফোন ইন্টারনেট সেবা বন্ধ
বরিশালে অনিবার্য কারণে মুঠোফোন ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। আজ শনিবার (০৫ নভেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন স্থান থেকে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা না পাওয়ার খবর পাওয়া গেছে।
সকালে বরিশাল থেকে গণমাধ্যমকর্মী শিপু ফরাজী ফোনে জানান, তিনি মুঠোফোনে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না। ইন্টারনেট বন্ধ রয়েছে কি না জানতে চান তিনি।বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা আজিম হোসেন সুহাদ জানান, তিনি সকাল থেকেই মুঠোফোনে ডাটার মাধ্যমে ইন্টারনেট পাচ্ছেন না। তবে বাসায় ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট পাচ্ছেন।
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এলাকার বাসিন্দা হনুফা আক্তার বলেন, সকালে বাসায় তিনি ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট পেয়েছেন। বাসা থেকে বের হওয়ার পরে মুঠোফোনে ডাটায় আর ইন্টারনেট পাননি।মুঠোফোন নেটওয়ার্ক সেবা প্রদানকারী একটি কম্পানির বরিশাল বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘অনিবার্য কারণবশত আমাদের সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। ’ সাময়িক এই অসুবিধার কারণে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেন।
আজ বিকেলে বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের দুই দিন আগেই অভ্যন্তরীণ রুটের লঞ্চ, বাস ও থ্রি হুলার ধর্মঘট চলছে। ধর্মঘটের আগেই অধিকাংশ নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন। রিকশা চলাচলও কম করছে। নেতাকর্মীরা নৌকায় করে সমাবেশস্থলে আসা শুরু করেছেন।
এমএসএম / জামান
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা