সুদ ব্যবসা নয় উদ্যোক্তা হতে হবেঃ শহিদুল ইসলাম
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’, ‘সমবায় শক্তি, সমবায় মুক্তি’ প্রতিপাদ্যকে নিয়ে সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। পতাকা উত্তোলন পরবর্তী একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কসহ পৌর সদরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে প্রত্যাবর্তন করে।
র্যালি পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মুরাদুজ্জান মুরাদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, মধুখালী বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আবুল বাশার বাদশা, রুপালী ঋণদান সমবায় সমিতির সভাপতি সুখেন মজুমদার, সাধারণ সম্পাদক মো. মঞ্জুর রহমান মোল্যা, সমবায়ী কাজলী খাতুন, মো. ওবায়দুর রহমানসহ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মাদ মহিউদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে সুদ ব্যবসা পরিহার করে সবাইকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা