শালিখায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যেকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ শালিখার যৌথ আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দকে সাথে নিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদের মূল গেটে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সমাবেত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসেনর সংসদ সদস্য ড. শ্রী বিরেন শিকদার (সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন, শালিখা থানার অফিসার ইনচার্জ মো. বিশারুল ইসলাম, মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসুদেব কুণ্ডু, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. শ্যামল কুমার দে, শিক্ষক সমিতির সভাপতি মো. বাহারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. নুরুল ইসলাম।
এমএসএম / জামান
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল