পাথরঘাটা শিংড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি আত্মসাতের অভিযোগ
বরগুনার পাথরঘাটার ৯নং শিংড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই বিদ্যালয়ের প্রতিবেশী জাহাঙ্গীর খান এ জমি আত্মসাৎ করেন। এ কাজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান বাদল খান সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে গত ৩০ বছর ধরে ওই জমি ভোগদখল করে আসছেন জাহাঙ্গীর খান ও তার পরিবার।
এ ঘটনায় গত ১০ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র হাওলাদারের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মো. ছালাম মিয়া।
জানতে চাইলে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম বলেন, ইউএনওর কাছ থেকে শিংড়াবুনিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, ওই অভিযোগের তদন্ত চলছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাচনাপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিংড়াবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক একর (১০০ শতাংশ) জমি রয়েছে। ওই জমির মধ্যে ৩৪১০ দাগের জমি দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে অবৈধ দখল করে আসছেন জাহাঙ্গীর খান ও তার পরিবার।
এই কাজে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান খান বাদল। প্রধান শিক্ষক প্রভাবশালী থাকায় দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব থাকায় এ জমি অবৈধ দখলের ব্যাপারে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অজানা ছিল। ওই অবৈধ দখলে থাকা ১০ শতাংশ জমির অবস্থান বিদ্যালয়ের দোতলা মূল ভবনের পেছনে।
অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর খান বলে, স্থানীয় সাজাহান ব্যাপারীর কাছ থেকে ১০ হাজার টাকায় আমার দখলে থাকা ওই ১০ শতাংশ জমি ক্রয় করার জন্য প্রথমিক কথা হয়েছিল। কিন্তু তারপর থেকে তিনি আর আগাননি। পরে জানতে পারলাম এই জমি তাদের নয়, তাই এ ব্যাপারে আমিও আর আগাইনি। তবে এখন পর্যন্ত ওই টাকা ফেরত পাইনি। আর এখন জানতে পারলাম এই জমি স্কুলের।
প্রধান শিক্ষক আখতারুজ্জামান বাদল খান বলেন, জাহাঙ্গীর খানের দখলে থাকা জমির বিষয়টি আমার জানা ছিল না। তবে সম্প্রতি স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পারলাম এ জমি স্কুলের। তবে জাহাঙ্গীর খানের সাথে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সুফল চন্দ্র হাওলাদার বলেন, লিখিত অভিযোগের ব্যাপারে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
এমএসএম / জামান
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা
শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে
Link Copied