কাশিয়ানীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে সমবায় অফিসার আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান। এ সময় কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম, মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমবায়ীদের উন্নয়নে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied