ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবক আটক


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৫-১১-২০২২ বিকাল ৫:২৪
কমলগঞ্জে সিএনজি অটোরিকসা চালকসহ দুই যুবকের বিরুদ্ধে এক কিশোরীকে রাতভর ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিএনজি অটোরিকসার চালক মোহন মিয়া ও তার সহযোগী রাজ্জাক বক্সকে শুক্রবার (৪ নভেম্বর) রাতে শ্রীমঙ্গলের একটি বাসা থেকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বাড়ি কমলগঞ্জের উত্তরভাগ গ্রামে।
 
পুলিশ ও ধর্ষিতা কিশোরী জানায়, সিলেটের জৈন্তপুর থানা সদরের আব্দুল শহীদের কিশোরী কন্যা গত রোববার বাড়ি থেকে রাগ করে বেরিয়ে কমলগঞ্জের  আদমপুর ইউনিয়নের নতুনবাজার নিকট আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে আসে। পথে ওই কিশোরীকে তার আত্মীয়ের বাড়ীতে পৌঁছে দেয়ার কথা বলে সিএনজি অটোরিকশা চালক মোহন তার সিএনজিতে তুলে। পরে তার সহযোগী রাজ্জাকের সহযোগীতায় একটি বাড়িতে আটকে তাকে রাতভর ধর্ষণ করে।
 
পরে কিশোরীকে কাজ দেওয়ার কথা বলে শ্রীমঙ্গলে নিয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি শিশোরীর বাবার মাধ্যমে জানতে পারে শ্রীমঙ্গল থানা পুলিশ। পরে রাতেই শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ মায়াবী গেস্ট হাউসের মালিক মাহবুবুর রহমানের বাসা থেকে ওই কিশোরীসহ সিএনজি অটোরিকসা চালক মোহন ও তার সহযোগী রাজ্জাককে আটক করে পুলিশ। পরে শ্রীমঙ্গল থানার পুলিশ ভিকটিম কিশোরীসহ দুই যুবককে কমলগঞ্জ থানায় হস্তান্তর করে। এ ঘটনায় কিশোরীর বাবা আব্দুল শহীদ বাদী হয়ে কমলগঞ্জ থানায় আটক দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
 
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা