ফরিদপুর - ২ শুন্য আসনের উপনির্বাচন: লাবু চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত
ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্যপ্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী নৌকা প্রতীকে ৬৮ হাজার ৮১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
লাবু চৌধুরীর একমাত্র নিটকতম প্রতিদ্বদ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট। শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে এ আসনের মোট ১২৩ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মোট ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন ভোটারের মধ্যে ৮৩ হাজার ৬৯০ জন ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেন। সুষ্ঠু-শান্তিপুর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ফরিদপুর জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, নির্বাচন শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় র্যাবের ১০টি টিম, ৬ প্লাটুন বিজিবি, বেশকিছু স্ট্রাইকিং ফোর্স, তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ হাজার পুলিশ ছাড়াও বিপুল সংখ্যক আনসার সদস্য ও মোবাইল টিম মাঠে কাজ করেন। তাছাড়া ১ হাজার ৫২টি সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন (ইসি)।
উল্লেখ্য , আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজদা চৌধুরীর মত্যুতে গত ১১ সেপ্টেম্বর ফরিদপুর-২ (সালথা-নগরকাদা-কৃষ্ণপুর) সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। গত ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied