মাগুরার পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে গুণীজন সংবর্ধনা
মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়ের পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বিকেলে পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এইচএম আলমগীর হোসেন তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার (সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুন্ডু, আবু নাসের বাবলু চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ মাগুরা,মো. কামাল হোসেন চেয়ারম্যান উপজেলা পরিষদ শালিখা,জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক আলী আহমেদ আহাদ, মাগুরা জেলা পরিষদের সদস্য আবু হানিফ মুন্সি,কুচিয়ামোড়া ইউপি চেয়ারম্যান মো. টিপু বিশ্বাস, শালিখা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল বিশ্বাস,শালিখা উপজেলা স্বেচ্ছসেবক লীগ সভাপতি মো. খুরশিদ আলম রনি, শালিখা উপজেলা যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম,স্বত্বাধিকারী বিজনেস অ্যালায়েন্স মো. সিরাজুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুর রাজ্জাক বিশ্বাস সহ-সভাপতি মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগ ও প্রতিষ্ঠাতা সদস্যের প্রধান বড়শলই পঞ্চ পল্লী মাধ্যমিক বিদ্যালয় এবং স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
পরে সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পীরা মনমুগ্ধকর গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন।
এমএসএম / জামান
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস