পাংশায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ২০২১-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ মে) বিকেল ৪টায় পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে ইউনিয়ন এবং পৌরসভাসহ মোট ১১টি দল অংশগ্রহণ করছে। প্রথম ম্যাচে মৌরাট ও সরিষা ইউনিয়ন অংশগ্রহণ করে।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় মানের খেলোয়াড় বের করতেই সরকারের এই উদ্যোগ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মির্জু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসিম আক্তার, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসসহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক ও ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied