রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির জানালার গ্রিল কেটে ডাকতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৬ নভেম্বর) ভোর ৪টায় উপজেলার ভূলতা ইউনিয়নের হাটাব এলাকার মোতাহার কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। তার বাড়িতে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার ইন্ডিয়ান রুপী, ৪ হাজার ডলার, ২০ লাখ টাকা ও ১০ ভরি র্স্বণলাংকার নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল।
এ বিষয়ে মোতাহার কাজীর ছেলে ব্যবসায়ী কাউছার মোল্লা জানান, তার মা অসুস্থ, তাকে চিকিৎসার জন্য সকালের ফ্লাইটে ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য এই ইন্ডিয়ান রুপী, ডলার ও নগদ টাকা সংগ্রহ করে গতকাল বিকেলে ঢাকা থেকে নিজ বাসা হাটাবতে আসেন। পরে রাত সাড়ে ৩টার দিকে ডাকাত দলের সদস্যরা বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে সবকিছু নিয়ে যায়। ১০-১৫ জনের একটি ডাকাত দল এ কার্যক্রম চালিয়েছে বলে জানান কাউছার মোল্লা। তবে এ ঘটনায় কোনো আহতের ঘটনা ঘটেনি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) এএফএম সায়েদ বলেন, ডাকাতির অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেফতার এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত