ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে মাদকসহ ইউপি সদস্য আটক


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ২:১৬

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসহ আরিফুর রহমান খোকন নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত আরিফ উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার ও একই ইউনিয়নের গাংরা গ্রামের আবদুল মালেকের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল গত শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজারস্থ এস রহমান ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে চটের বস্তার ভেতরে সংরক্ষিত ৮৭ ক্যান বিয়ার, ১২ বোতল বিদেশি মদ িএবং ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ খোকন ও রাসেল নামে দুই মাদক কারবারিকে আটক করে র‌্যাব। শনিবার বিকেলে ফেনী মডেল থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

রোববার (৬ নভেম্বর) দুপুরে র‌্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের ডিএডি কফিল উদ্দিন তথ্যটি নিশ্চিত করে জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুর রহমান খোকন ও তার সহযোগী মো. রাসেল দীর্ঘদিন যাবৎ চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ফেনী ও চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয়ের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত