ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে অবৈধভাবে কাঠ পাচারকালে ৩ ব্যক্তিকে আটক


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ৪:২০

চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে কাঠ পাচারের সময় দুটি পিকআপবোঝাই চেরাইকৃত গামারি ও আকাশমণি কাঠসহ ৩ ব্যক্তিকে আটক করেছে স্থানীয় বন বিভাগ। রোবার (৬ নভেম্বর) ভোরে র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্প সিপিসি-২-এর সহযোগিতায় উপজেলার বাসস্টেশন জিরো পয়েন্ট এলাকা থেকে ২৩৯ ঘনফুট কাঠ জব্দ করা হয়, যার আনুমানিক মুল্য ২ লাখ টাকা।

আটককৃতরা হলেন- মো. নাজিম উদ্দীন (৩৭) মো. শাকিল (২১) এবং মো. নাঈম উদ্দীন (১৯)। এরা সবাই রাউজান উপজেলার বাসিন্দা।

হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় অবৈধভাবে পাচারের সময় গামারি ও আকাশমণির চেরাইকৃত কাঠসহ দুটি পিকআপ (চট্ট মেট্রো-ন ১১-০১০৪ ও চট্ট মেট্রে-ন ১১-৭৮৯০)-কে আটক করা হয়। এ বিষয়ে বন সংরক্ষণ আইনে এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঠ বন বিভাগের উপজেলার ১১ মাইল এলাকায় চেক স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

এ সময় বন বিভাগের অফিস সহকারী আশুতোষ দাশ, এফজি মিলন কান্তি মণ্ডলসহ র‌্যাব-৭-এর সদস্যরা সহযোগিতা করেন।

এমএসএম / জামান

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক