ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় গৃহবধূর মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, স্বামী পলাতক


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ৬-১১-২০২২ বিকাল ৫:২৬

খুলনায় ভাড়া বাসা থেকে স্বপ্না খাতুন নামে এক নারীর দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (০৬ নভেম্বর) নগরীর ১ নং গোবরচাকা ক্রস রোড তেতুল তলার রাজুর বাড়ির ভাড়াটিয়ার ঘর থেকে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় বাক্সবন্দি মরদেহ উদ্ধার করে। বিচ্ছিন্ন মাথাটি একটি পলিথিনে মোড়ানো ছিল। এ ছাড়া দেহটি একটি বাক্সে আটকানো ছিল।

ঘটনার পর থেকে তার স্বামী আবু বক্কর পলাতক। তিনি আল আকসা ট্রান্সপোর্ট এজেন্সিতে ম্যানেজার পদে কর্মরত ছিলেন। শনিবার রাতের কোনো একসময় হত্যাকাণ্ডটি ঘটানো হয় বলে অনুমান করা হচ্ছে।স্বপ্না খাতুন বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা গ্রামের আইয়ুব আলী সরদারের মেয়ে। আর আবুবক্কার একই গ্রামের জাকির মোল্লার ছেলে।

পুলিশের ধারণা, হত্যার পর শরীর থেকে মাথাটি বিচ্ছিন্ন করা হয়েছে। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে প্রাথমিকমভাবে পুলিশ তা জানাতে পারেনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার সোনালী সেন জানান, আবু বক্কর একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি করতেন। রবিবার সকালে তিনি কর্মস্থলে না যাওয়ায় ও মোবাইল ফোন বন্ধ পাওয়ায় সহকর্মীরা তাকে খুঁজতে বাসায় যায়।

‘বাসাটি তালাবদ্ধ অবস্থায় দেখার একপর্যায়ে তারা জানালা দিয়ে বিছানায় একটি বাক্স ও আশপাশে রক্ত দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো মাথা ও একটি কাঠের বাক্সের ভেতর থেকে লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।  জানা যায়, নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা কেডিএ এভিনিউয়ের ১১৩ হোল্ডিংয়ের রাজু খাঁর বাড়িতে স্ত্রী  স্বপ্না খাতুনকে নিয়ে ভাড়া থাকতেন আবু বক্কর। দুই থেকে আড়াই বছর আগে আবুবক্কার সোনাডাঙ্গা থানাধীন ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন এবং নগরীর ৫নং ঘাট এলাকার আল আকসা ট্রান্সপোর্ট এজেন্সিতে ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার