কয়রায় সাংবাদিক সম্রাটের নামে মিথ্যা জিডি দায়েরের অভিযোগ
খুলনার কয়রা রিপোটার্স ইউনিটির সভাপতির নামে কয়রা থানায় মিথ্যা জিডি (সাধারণ ডায়েরি) দায়েরের অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। তিনি উপজেলার মাদারবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল জব্বার সানার ছেলে বীর মুক্তিযোদ্ধা এস.এম গোলাম রব্বানী (৭০)।
জানা গেছে, গত ২০ অক্টোবর সাংবাদিক ওবায়দুল কবির সম্রাটকের অজ্ঞাতে ভিডিও ধারণ চাঁদা দাবি করেন ওই মুক্তিযোদ্ধার সন্তান শরীফ অহিদুজ্জামান মিলন। চাঁদা না দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেয় মাদকাসক্ত শরীফ। এতে সম্রাট কয়রা থানায় ডিজি করেন। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় শরীফ কর্তৃক সম্রাটকে ফাঁসানোর অডিও ভাইরাল হলে শনিবার (৬ নভেম্বর) শরীফের বাবা সাংবাদিক সম্রাটের বিরুদ্ধে অভিযোগ এনে কয়রা থানায় সাধারণ ডায়েরি করেন।
কয়রা রিপোটার্স ইউনিটি ও কয়রা সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ ওবায়দুল কবির সম্রাটের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা জিডি'র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তারা।
এবিষয়ে সাংবাদিক ওবায়দুল কবির সম্রাট বলেন, ওই মুক্তিযোদ্ধাকে আমি চিনি না, আমার সাথে কখনও কথাও হয়নি । বরং উনার সন্তান শরীফ অহিদুজ্জামান মিলন আমাকে ব্ল্যাঙ্ক মেইল করে চাঁদা দাবি করে। এতে আমি জিডি করলে তার স্ত্রীসহ বিভিন্ন মহল থেকে হুমকি দিচ্ছে। আমার নামে দায়েরকৃত জিডি'র সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। বাদী মুক্তিযোদ্ধা এস.এম গোলাম রব্বানীর সাথে যোগাযোগ করলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর টি বন্ধ পাওয়া যায়। জিডি তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির বলেন, সুষ্ঠু তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied