শালিখায় ডিজিটাল মেলা উপলক্ষে ইউএনও'র প্রেস ব্রিফিং
মাগুরার শালিখায় ডিজিটাল মেলা ২০২২ এবং উদ্ভাবনী অলিম্পিয়াড উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও ডিজিটাল মেলা ২০২২ এবং উদ্ভাবনী অলিম্পিয়াড উদযাপন কমিটির সভাপতি ইয়াসমিন মনিরা। রবিবার ৬ নভেম্বর দুপুরে উপজেলা নির্বহী অফিসারের কক্ষে অনুষ্টিত এই প্রেস ব্রিফিংয়ে ইউএনও জানান, উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষমাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহন করেছে । তারই অংশ হিসেবে সারাদেশের মত শালিখায় সোমবার সকাল ৯টা থেকে দিনব্যাপী ডিজিটাল মেলা ২০২২ এবং উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্টিত হবে। তিনি এই অনুষ্ঠানটি সফল ভাবে আয়োজন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এই সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু এবং শালিখা রিপোর্টাস ইউনিটির সভাপতি শহিদুজ্জামান চাঁদ (সময়ের আলো),সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ (প্রতিদিনের সংবাদ), সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম ( দৈনিক সকালের সময় ও ডোনেট বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ( আমাদের সময় ও দৈনিক যশোর),সাংবাদিক রাজিব (চ্যানেল এস টিভি),মনিরুল ইসলাম (দৈনিক আজকের কাগজ), আবু হুরায়রা ( দৈনিক বাংলাদেশ সমাচার),শালিখা প্রেসক্লাবের সভাপতি দীপক চক্রবর্তী (দৈনিক ভোরের কাগজ), প্রেস শালিখার সাংবাদিক নয়াব আলী ( দৈনিক আজকের দর্পন) সাংবাদিক জি এম তারেকসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস