টাকা গয়না নয়, বিয়ের মোহরানা ১০১ টি বই
টাক, স্বর্ণ-অলংকার, গহনা বা ফ্লাট বাড়ি কোন কিছুরই চাহিদা নেই কনে অন্তরার। তার একমাত্র চাওয়া বিয়েতে মোহরানা হিসেবে দিতে হবে ১০১ টি বই। ''মদ রুটি ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে— বই, সে তো অনন্ত যৌবনা'' -ওমর খৈয়ামের এই বিখ্যাত উক্তিরই যেন প্রতিফলন ঘটিয়েছেন মিথুন-অন্তরা নবদম্পতি। কনে সুমাইয়া পারভীন অন্তরার বইয়ের প্রতি রয়েছে অগাধ ভালবাসা। সেই ভালবাসা থেকে তার ইচ্ছে অনুযায়ী টাকা, স্বর্ণ-অলংকার, গহনার পরিবর্তে বেছে নিয়েছেন ১০১টি বই।
অন্তরা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগগের সাবেক শিক্ষার্থী। ব্যতিক্রমী ইচ্ছে থেকে ১০১টি বই দেনমোহরে বিয়ের পিঁড়িতে বসেছেন অন্তরা। ঘর বেঁধেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুহুল মিথুনের সঙ্গে। মিথুন বর্তমানে একটি সরকারি ব্যাংকে কর্মরত। বর-কনে উভয়ের বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায়।
গত শনিবার (২৯ অক্টোবর) পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। ব্যতিক্রমী এই দেনমোহরের চাহিদা অবাক করেছে বরপক্ষসহ সবাইকে। কনের ইচ্ছেতেই ১০১টি বই হস্তান্তরের মধ্যদিয়ে বিবাহ সম্পন্ন হয়। ভিন্নধর্মী এই দেনমোহর পরিশোধ করে বিয়ে হওয়ায় সন্তুষ্টির কথা জানান বর-কনে দুজনই।
এ বিষয়ে অন্তরা বলেন, ‘আমি ছাত্রজীবনেই দেনমোহর হিসেবে বই নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার ইচ্ছার কথা বাবা-মাকে জানালে তারা প্রথমে অবাক হলেও আমার চিন্তার প্রশংসা করেন। আমার বাবা তখনই বইয়ের নাম সংগ্রহ করতে পরামর্শ দিয়েছিলেন। এরপর থেকে আমি পছন্দের ১০১টি বইয়ের নাম সংগ্রহ শুরু করি।’
অন্তরা আরও বলেন, ‘পারিবারিকভাবে আমাদের বিয়ে ঠিক হয়। বিয়ের আগেই আমার হবু স্বামীকে দেনমোহর নিয়ে আমার চিন্তার কথা জানাই। তিনি শুনে প্রথমে অবাক হলেও আমার ইচ্ছা পূরণের প্রতিশ্রুতি দেন এবং আমার প্রত্যাশা অনুযায়ী ১০১টি বই হস্তান্তর করেছেন।’
এ বিষয়ে বর রুহুল মিথুন বলেন, দুই পরিবারের মধ্যে বিয়ের কথা পাকাপাকি হলে আমার হবু শ্বশুর তার মেয়ের ইচ্ছার কথা জানান। এতে আমিসহ পরিবারের সবাই অবাক হই। পরে আমার পরিবার এই সিদ্ধান্তে মেনে নেয়। তারা (অন্তরার পরিবার) ১০১টি বইয়ের লিস্ট দেন। লিস্ট ধরে বইগুলো খুঁজে পেতে কিছুটা কষ্ট করতে হয়েছে। তবে বিষয়টি খুবই উপভোগ করেছি।
এমএসএম / এমএসএম
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক