ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে কৃষকের করলা বাগান কেটে ফেলেছে প্রতিপক্ষরা


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৭-১১-২০২২ দুপুর ৩:২
কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন নুরাই আলীর লাগানো তিত করলা বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে ভুক্তভোগী নুরাই আলী বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
 
কমলগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে নুরাই আলীর সাথে পূর্ব আধকানী গ্রামের মৃত গৌছ আলীর ছেলে আলমাছ মিয়া ও মৃত হেকিম মিয়ার ছেলে আলীম মিয়া এবং রাজকান্দি গ্রামের মকবুল মিয়ার ছেলে মশাহিদ মিয়া ও পূর্ব জালালপুর গ্রামের চেরাগ মিয়ার ছেলে খলিল মিয়ার সাথে বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। গত ৫ নভেম্বর সকালে নুরাই মিয়া স্থানীয় ফরেস্ট অফিসে কাজে গেলে প্রতিপক্ষ আলমাছ ও আলীমের নেতৃত্বে ১০/১২ জন লোক তার তিত করলার বাগানে ঢুকে সাড়ে ৩শ গাছ কেটে বাগান নষ্ট করে দেয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে নুরাই মিয়া অভিযোগ করেন। এ ঘটনায় রবিবার (৬ নভেম্বর) কৃষক নুরাই মিয়া কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। প্রতিপক্ষ আলমাছ মিয়াকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে ১২ জনকে আসামি করা হয়েছে।
 
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আলমাছ মিয়া বলেন,আমি নুরাই মিয়ার কাছে টাকা পাই। সে টাকা দিতে অস্বীকার করায় আমি এলাকায় বিচার পার্থী হই। তাই সে নিজে করলা বাগানের গাছ কেটে আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। যা সম্পুর্ণ মিথ্যা ও বিত্তহীন। কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা