ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৭-১১-২০২২ দুপুর ৩:৮
ফরিদপুর সদর উপজেলায় দিনব্যাপী  ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। সোমবার  সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদে  বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।এরপর মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) জিয়াউর রহমান।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। মেলায় ২০ টি স্টলে উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসাকে সংযুক্ত করে উদ্ভাবনী অলিম্পিয়াড আয়োজন করা হয়। এছাড়া ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক উদ্ভাবনী অলিম্পিয়াড  প্রদর্শন করা হয়।
 
মেলায় সরকারি-বেসরকারি দপ্তরসমূহের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। উদ্ভাবনী মেলাতে স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। 
 
সন্ধ্যায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে। 

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত