চট্টগ্রাম ফায়ার সার্ভিসে খাদ্য ক্রয়ের টেন্ডারে অনিয়ম দুর্নীতির অভিযোগ
প্রতি কেজি মসুর ডাল ক্রয়ের সর্বনিম্ন দর ছিল ১১৮ টাকা ৯০ পয়সা। কিন্তু স্বজনপ্রীতি ও অনিয়ম করে ১৩২ টাকা দরে ক্রয় করা হচ্ছে। চট্টগ্রামে ফায়ার সার্ভিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের রেশনীদের জন্য মসুর ডাল ক্রয়ের টেন্ডারে এ ধরনের অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। খাদ্য ক্রয়ে টেন্ডারে অনিয়ম দুর্নীতির বিষয়ে ইতোমধ্যে খাদ্য সরবরাহকারী এক ঠিকাদারী প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহা পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরতদের জন্য মসুর ডাল ক্রয়ের জন্য সম্প্রতি একটি টেন্ডার আহ্বান করা হয়। এতে অংশগ্রহন করে মের্মাস মাতৃভাষা ট্রের্ডাস (প্রতি কেজি ১১৮.৯০), মের্মাস এমরান এন্টারপ্রাইজ (প্রতি কেজি ১২২.৮০), মের্মাস শাহাজাহান ট্রের্ডাস (প্রতি কেজি ১২৪ টাকা), মের্সাস এমএজি ট্রের্ডাস (প্রতি কেজি ১২৬), মের্সাস ফোকাস (প্রতি কেজি ১২৬.৯৫), মের্সাস মা এন্টারপ্রাইজ (প্রতি কেজি ১৩১.৫০), মের্সাস নজির এন্ড সন্স (প্রতি কেজি ১৩২) ও ফ্রেন্ডশীপ এন্টারপ্রাইজ (প্রতি কেজি ১৪৮ টাকা) তাদের মূল্য তালিকা টেন্ডারের মাধ্যমে জমা করেন৷ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক অনিয়ম ও স্বজনপ্রীতি করে অতিরিক্ত ১৪ টাকা দরে মের্সাস নজির এন্ড সন্সকে মসুর ডাল সরবরাহের কার্যাদেশ দেয়ায় এতে সরকারের কোটি কোটি টাকা অতিরিক্ত ব্যায় হবে।
অভিযোগ ওঠেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক ও অফিসের উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার আবুল হাসেমের যোগসাজশে অতিরিক্ত দরে খাদ্য ক্রয় করা হচ্ছে। এতে সরকার যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, তেমনি সরবরাহকারী ঠিকাদারদের মাঝেও ক্ষোভ বাড়বে।
টন্ডারে অংশগ্রহণকারী মো. শরীফ উদ্দিন জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইজনের কারনে মসুর ডাল সরবরাহের টেন্ডারে ব্যাপক অনিয়ম হয়েছে। অফিসের দুইজন মোটা অংকের অর্থ নিয়ে বেশি দরে ডাল ক্রয় করছে। বিষয়টি তদন্তের দাবি জানান। এ বিষয়ে জানতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেককে ফোন করা হলে তিনি রেসিভ করেননি। তবে অফিসের উচ্চমান সহকারী আবুল হাসেম বলেন, মসুর ডাল ক্রয় সংক্রান্তে টেন্ডারে অনিয়মের বিষয়টি আমি জানি না। আপনারা আমার স্যারের সাথে কথা বলুন বলে ফোন রেখে দেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক মোঃ আনিসুর রহমান, মুসর ডাল ক্রয়ে যদি কোন ধরনের অনিয়ম দুর্র্নীতির অভিযোগ প্রমানিত হয় আমরা ব্যবস্থা নিব, ঠিকাদারের সাথে অফিসের লোকজন জড়িত থেকে অনিয়মের মাধ্যমে টেন্ডার পেতে সহযোগিতা করার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কেউ এখনো পর্যন্ত আমার কাছে অভিযোগ করেনি, কেউ অভিযোগ করলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানায়।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ