চন্দনাইশে বরকল সেতু ভার্চুয়ালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চট্টগ্রামের চন্দনাইশ-আনোয়ারা উপজেলার সংযোগ বরকল ব্রীজ গণভবন থেকে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে মাধ্যমে উদ্বোধন করলেন। আজ সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতু উদ্বোধন করেন। ভার্চুয়ালে উদ্বোধনী সময়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী,উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার,থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন,সড়ক বিভাগের তত্ত্বাবধাক প্রকৌশলী জাহেদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীগন উপস্হিত ছিলেন। উল্লেখ্য যে,বিগত ১৯৯৪ সালে এ দুই উপজেলার মধ্যবর্তী চানঁখালী খালের উপর বেইলি ব্রীজটি নির্মাণ করা হয়েছিল। বর্তমান সরকারের চলমান সড়ক উন্নয়নে বদলে যাচ্ছে যোগাযোগ ব্যবস্হা। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে ১শ ১৮ মিটার লম্বা গার্ডার সেতু নির্মাণ করেছেন দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ। এই সেতুটি উদ্বোধনে দুই উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্হার আমূল পরিবর্তনের পাশাপাশি এলাকার উৎপাদনকৃত কৃষিপণ্য দ্রুত সময়ে চট্টগ্রাম শহরসহ দেশের প্রত্যন্তঞ্চলে সরবরাহ করা যাবে এবং পাল্টে যাবে কৃষকদের অর্থনৈতিক অবস্থা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান