ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশের সময় পেছাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১১-২০২২ বিকাল ৫:২৪

সরাকরি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে নেওয়া হয়েছে। আগামী ২৪ নভেম্বরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে।

দেশের ৬১ জেলার অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে মনোনীতদের তালিকা একত্রে প্রকাশ করা হবে। এ নিয়োগের মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ডিপিইর মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল বুয়েটের মাধ্যমে তৈরি করা হচ্ছে। ১৫ নভেম্বরের মধ্যে এ ফলাফল প্রকাশ করার চিন্তাভাবনা থাকলেও কাজ শেষ করতে দেরি হওয়ায় এ মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জানা গেছে, গত ১২ অক্টোবর দিনাজপুরে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শেষ হয়। এর মাধ্যমে সারাদেশের সব জেলার দুই ধাপের পরীক্ষা শেষ হয়েছে।

মহাপরিচালক বলেন, এ নিয়োগ পরীক্ষার মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নভেম্বরে ফল প্রকাশ করে পরবর্তী ১৫ দিন নির্বাচিত প্রার্থীদের যোগদানের জন্য সময় দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে যোগদান কার্যক্রম শেষ করা হবে যাতে ১ জানুয়ারি থেকে যোগদান করা শিক্ষকরা পাঠদান শুরু করতে পারবে।

সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিতে ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। তিন ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর ধাপে ধাপে লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে শুরু হয় মৌখিক পরীক্ষা।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত