ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শালিখায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৭-১১-২০২২ রাত ৮:১৮

উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে মাগুরার শালিখায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উদ্ভোদন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্ভোদন করেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বিরেন শিকদার (সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী)। ০৭ নভেম্বর ২০২২ খ্রি সোমবার সকাল ৯টা হতে দিনব্যাপী শালিখা উপজেলা পরিষদ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়।মন্ত্রী পরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এটুআই- এর উদ্যোগে সমগ্র দেশের স্থানীয় প্রশাসনের ন্যায় শালিখা উপজেলাতেও ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। মেলাতে মোট ৩০টি স্টল ও ৪ টি প্যাভিলিয়ন বসানো হয়েছে। উদ্ভোদনী অনুষ্ঠান শেষে উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.শ্রী বীরেন শিকদার এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তহমিনা মিতু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্যামল কুমার দে,মাগুরা জেলা পরিষদের সদস্য আবু হানিফ মুন্সী।আরো উপস্থিত ছিলেন ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ড.শ্রী বীরেন শিকদার এমপি বলেন,আমরা ডিজিটাল যুগে বসবাস করছি।বর্তমান সময়ে সবাই প্রযুক্তি নির্ভর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ প্রযুক্তি নির্ভর হয়েছে। ডিজিটাল মেলায় নিজের মেধার উপস্থাপন করা হচ্ছে। কে কত প্রযুক্তিকে কাজে লাগাতে পারছে তার মেধাকে তুলে ধরার জন্য এই ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে তিন ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান কারীদের পুরষ্কার প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম