ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

তরুণ ও প্রতিশ্রুতিশীল গণমাধ্যম কর্মীদের জন্য ওয়াটারএইডের ফেলোশিপ প্রোগ্রাম


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭-১১-২০২২ রাত ৯:৫৫

তরুণ ও প্রতিশ্রুতিশীল গণমাধ্যমকর্মী ও পেশাদার সংবাদকর্মীদের  জন্য ওয়াটারএইড সম্প্রতি এর ফ্ল্যাগশিপ মিডিয়া ফেলোশিপ কর্মসূচির তৃতীয় পর্ব  ঘোষণা করেছে। কর্মসূচিটি শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন (সিডব্লিউআইএস), এর আওতায় গণমাধ্যম কর্মীদের জলবায়ু পরিবর্তন ও ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) সংক্রান্ত বিষয়গুলোতে গভীরভাবে অনুসন্ধানে অনুপ্রাণিত ও সহায়তা করবে। ‘ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২৩’ এর মূল লক্ষ্য তরুণ জনগোষ্ঠীদেরকে জলবায়ু পরিবর্তন, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত চ্যালেঞ্জ এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সম্পর্কে অবহিত করা, এব্যাপারে নিত্য নতুন ধারনা বিনিময় এবং সচেতনতা বৃদ্ধি। 

এবারের ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২০২৩ -এ আর্থিক অনুদান থাকছে ৬০ হাজার টাকা। নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ সাপেক্ষে ১৮ থেকে ৩৫ বছর বয়সি  মধ্যে মোট ১০ জন ফেলো এ প্রোগ্রামে অংশ নিতে পারবেন। ফেলোশিপ প্রোগ্রাম সফলতার সাথে শেষ করা অংশগ্রহণকারীদের একটি অংশগ্রহণ সনদ প্রদান করা হবে। ভোরের কাগজের সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত; ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান; এবং বাংলা ট্রিবিউনের বিশেষ সংবাদদাতা উদিসা ইসলাম এবারের ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২০২৩ -এ মেন্টর হিসেবে এ প্রোগ্রামে অংশগ্রহণকারিদের বিভিন্ন পরামর্শ প্রদান করবেন।
আগ্রহীরা এ লিংকে https://forms.gle/JdsW7Lo2GvhPLecG7  প্রবেশ করে এ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ নভেম্বর ২০২২। বিস্তারিত জানতে ভিজিট করুন এ ঠিকানায় :   https://www.wateraid.org/bd/young-media-fellowship-on-wash-2022-2023

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত