ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটে দুই সাংবাদিকের ওপর হামলা : জড়িতদের ধরতে ২৪ ঘণ্টা সময় নিলেন ওসি


আসাদ হোসেন রিফাত photo আসাদ হোসেন রিফাত
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ১০:১৪

লালমনিরহাটের হাতীবান্ধায় ৬ দিনের ব্যবধানে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১১ জুলাই) বিকেলে উপজেলার বড়খাতা এলাকায় সেলিম সম্রাট নামে এক সাংবাদিক হামলার শিকার হন। এর আগে গত মঙ্গলবার আনন্দ টেলিভিশনের সাংবাদিক রকিবুল হাসান রিপনও হামলার শিকার হন। এদিকে সাংবাদিকের ওপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টা সময় নিয়েছেন হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম।

সাংবাদিকরা জানান, সৃষ্টি টেলিভিশন নামে একটি অনলাইন টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি সেলিম সম্রট রোববার বিকেলে বড়খাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জমিসংক্রান্ত একটি ঘটনার সংবাদ সংগ্রহ করতে যান। এ সময় ওই এলাকার আব্দুর রহমানের ছেলে তাইজুল ইসলাম মুকুটসহ কয়েকজন তাকে মারধর করেন। পরে স্থানীয় ওই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এর আগে গত মঙ্গলবার বড়খাতা জোরাপুকুর এলাকায় আনন্দ টেলিভিশন রকিবুল হাসান রিপনও হামলার শিকার হন।

৬ দিনের ব্যবধানে একই এলাকায় দুজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রোববার রাতে সাংবাদিকরা হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলমের সাথে দেখা করেন। এ সময় ওসি সাংবাদিকদের বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

হাতীবান্ধা প্রেসক্লাবের সম্পাদক নুরল হক বলেন, পুলিশ আমাদের কাছে ২৪ ঘণ্টা সময় চেয়েছে। আমরাও ২৪ ঘণ্টা সময় দিয়েছি। এরমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক