ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে বাড়িঘর ভাংচুর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ৩:৪৫

চট্টগ্রাম চন্দনাইশে বাড়িঘর ভাংচুর ও প্রতিপক্ষের হুমকির প্রতিবাদে মানববন্ধন করছে ভুক্তভোগী ও তার পরিবারবর্গ। আজ ৮ নভেম্বর সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জানা যায়,চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ গাছবাড়িয়া শীল পাড়া এলাকার সনজিত শীলের পরিবারের বাড়িঘর ভাংচুর ও মহিলাদের উপর হামলা এবং মহিলাদের শ্রীলতাহানীর হুমকির প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ও ভূক্তভোগী পরিবারের সদস্যরা। সনজিত শীলের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,সুবল শীল,দীপক শীল,প্রদীপ শীল,বাপ্পী শীল,সংগীতা শীল,রত্মা শীল,গীতা শীল প্রমুখ। এ সময় বক্তারা বলেন,দীর্ঘদিন থেকে প্রতিপক্ষ প্রতিবেশী ভূমিদস্যু সুবল শীল,রিমন শীল ও সুব্রত শীল মিলে আমাদের পৈত্রিক ভিটার উপর নির্মিত রান্নাঘর ভাংচুর করে রাস্তা নির্মান করার চেষ্টা চালায়। উক্ত কাজে আমাদের পরিবারের সদস্যরা বাধা দিলে তাদেরকে মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে গত কয়েকদিন আগে ২০/২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা আমাদের বসতঘর ভাংচুর এবং মহিলাদের উপর হামলা চালায়। আজকের এই মানববন্ধন থেকে হামলার তীব্র নিন্দা জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সু- দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ