জাককানইবি'তে প্রথম পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০১৮-১৯ সেশনের পিএইচ.ডি প্রোগ্রামের আওতায় Edge detection based image stenography for higher embedding performance’ শীর্ষক গবেষণা প্রকল্পের প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
সেমিনারে গবেষণা প্রস্তাবের ওপর আলোচনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান। গবেষণা প্রস্তাব উপস্থাপনা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক হাবিবা সুলতানা।
প্রস্তাবনা নিয়ে হাবিবা সুলতানা বলেন, সফল যোগাযোগের ক্ষেত্রে ছবি ব্যবহার করে ডাটা/তথ্যের গোপনীয়তা কীভাবে নিশ্চিত করা যায় এই গবেষণার মধ্যদিয়ে আমরা সেটি খুঁজে বের করার চেষ্টা করেছি। এর ফলে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
সেমিনারের সূচনাতে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে গবেষণার কোন বিকল্প নেই। আমাদের গবেষণার সংখ্যার সঙ্গে মান বৃদ্ধির দিকেও নজর দিতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যলয় গবেষকদের উৎসাহ ও প্রণোদনা দিতে সবসময় চেষ্টা করে যাবে। তিনি বিশ্ববিদ্যালয়টিতে প্রথম পিএইচ.ডি. গবেষণার প্রথম সেমিনারকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। একইসাথে গবেষক ও তত্বাবধায়ককে ধন্যবাদ জানান তিনি ।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগয়ী প্রধান প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস, ড. তুষার কান্তি সাহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তুহিনুর রহমানসহ অন্যরা।
বুধবার (০৯ নভেম্বর) একই প্রোগ্রামের আওতায় আরো একটি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হবে। Improving the embedding performance of DNA Sequence based data hiding schemes-শীর্ষক গবেষণা প্রকল্পটি উপস্থাপন করবেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুন নাহার।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা
Link Copied