ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাতভর নৃত্যে ভোরে সাঙ্গ হলো রাসোৎসব


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ১:৩৮

ঢাক-ঢোল, মৃদঙ্গ, করতাল আর শঙ্খধ্বনির সঙ্গে ব্যাপক আনন্দ উল্লাসের মধ্যদিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় শুরু হওয়া ঐতিহ্যবাহী রাসনৃত্য বুধবার ভোরে শেষ হয়েছে। এবার কমলগঞ্জ উপজেলার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপ প্রাঙ্গণে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ১৮০ তম এবং আদমপুরের তেতইগাঁওয়ে মণিপুরী মৈ-তৈ সম্প্রদায়ের আয়োজনে ৩৭তম মহারাসোৎসব ছিল। উৎসবকে ঘিরে মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলো আলোকসজ্জার পাশাপাশি সাদা কাগজের নকশায় নিপুণ কারুকাজে সজ্জিত করা হয়। মহারাত্রির পরশ পাওয়ার জন্য হাজারো মানুষের মিলনতীর্থে পরিণত হয় মাধবপুর জোড়া মণ্ডপ আর আদমপুরের মণ্ডপ প্রাঙ্গন। মণ্ডপে মণিপুরী নৃত্যশিল্পীদের সুনিপুণ নৃত্যাভিনয় রাতভর মন্ত্রমুগ্ধ করে রাখে আগত ভক্ত-দর্শনার্থীদের। মণিপুরী লোকজনের সঙ্গে সকল ধর্মের মানুষ মেতে ওঠে একদিনের এই আনন্দ উৎসবে। রাস উৎসব মূলত মণিপুরদের হলেও তা আর তাদের মাঝেই সীমাবদ্ধ নেই। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব লোকজনের অংশগ্রহণেই উদযাপিত হয় এই আনন্দ উৎসব। এর আগে মঙ্গলবার দুপুর দেড়টায় রাখাল নৃত্যের মাধ্যমে শুরু হয় রাসোৎসব। রাত ১২টায় শুরু হয় ঐতিহ্যবাহী রাসনৃত্য। টানা রাস নৃত্য চলে বুধবার ভোরে ঊষালগ্ন পর্যন্ত। পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। রাস উৎসব ঘিরে প্রতিবারের মতো এবারও প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়। বসে রকমারি আয়োজনে বিশাল মেলা। মাধবপুরে বসা মেলা প্রাঙ্গণে ছিল মণিপুরীদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বইপত্রের কয়েকটি স্টল। মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, মাধবপুর জোড়ামণ্ডপে রাসোৎসব সিলেট বিভাগের মধ্যে ব্যতিক্রমী আয়োজন। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আগমন ঘটে। বর্ণময় শিল্পসমৃদ্ধ বিশ্বনন্দিত মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাস উৎসবে সবার মহামিলন ঘটে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা