ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে এক যুবকের লাশ উদ্ধার


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ১:৪৬

চট্টগ্রামের হাটহাজারীতে মাহমুদউল্লাহ (২৮) প্রকাশ মাল্ল্যো নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুইদিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় হাটহাজারী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক চারিয়া পল্লীবিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত মাহমুদউল্লাহ উপজেলার মির্জাপুর ইউপি ৯নং ওয়ার্ড ওয়াহেদ আলী তালুকদার বাড়ির মৃত মো. শফির পুত্র। ঘটনার খবর পেয়ে হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন, ওসি রুহুল আমিন সবুজ ঘটনাস্থলে পরিদর্শন করেন।

নিহতের বড়ভাই মো. শহিদুল্লাহ বলেন, গত সোমবার রাতে  মাহমুদউল্লাহকে এলাকার ফোরকানের ছেলে মো. আরমান ডেকে নিয়ে যায়। পরে আর সে ফিরে আসেনি। এদিকে আজ বুধবার সকালে মাহমুদ উল্লাহর লাশ পাওয়া যায়। সে বিবাহিত। তার দুইটি পুত্র সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ মুছা বিএসসি বলেন, গত দুইদিন আগে মাহমুদউল্লাহকে এলাকার মো. আরমান বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে ঘরে না আসায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। পরে বুধবার তাঁর লাশ পাওয়া যায়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ নিউজনাউকে বলেন, চারিয়া এলাকা থেকে মাহমুদউল্লাহ নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এমএসএম / এমএসএম

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক