ফরিদপুরের সালথায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
রিদপুরের সালথায় গলায় ওড়না পেঁচিয়ে হৃদয় রায় (১৭) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।জানা যায়, মঙ্গলবার (৮ নভেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় রায় আগুলদিয়া গ্রামের কানাই রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮মাস একই গ্রামের বিপুল মন্ডলের মেয়ে তিশা মন্ডল (১৫) নামে এক মেয়ের সাথে হৃদয় মণ্ডলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে গত ৬ মাস আগে দুইপরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একত্রিত হয়ে হৃদয়ের সাথে তিশার মেলামেশা বন্ধ করে দেয়। এই কারণে হৃদয় দীর্ঘদিন মানষিক যন্ত্রণায় ভুগছিল। হয়তো মানষিক যন্ত্রণা সহ্য না করতে পেরে এই আত্মহত্যার পথ বেছে নেয়।
নিহতের পিতা কানাই রায় জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে হৃদয়কে রেখে আমরা গৌড়দিয়া গণপতি চক্রবর্তীর বাড়িতে গান শুনতে যাই। গান শুনে রাতে বাড়িতে এসে ঘরখোলার জন্য হৃদয়কে ডাকাডাকি করি। অনেক ডাকাডাকি করার পর ঘর না খুললে পরে ঘরের দড়জা ভেঙে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সাথে হৃদয়ের লাশ দেখতে পেয়ে থানায় ফোন দেই। পরে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ফরিদপুরের সালথা থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে মৃত্যুর কারণ।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied