কুতুবদিয়া ডিজিটাল উদ্ভাবনী মেলায় পুরস্কার বিতরণ
কক্সবাজারের কুতুবদিয়ায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। উদ্ভাবনী মেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে কুতুবদিয়া সরকারি কলেজ, দ্বিতীয় হয়েছে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং তৃতীয় হয়েছে ছমদিয়া আলিম মাদ্রাসা।
মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে লেমশীখালী উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজ।
বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলা ভূমি অফিস মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা এবং বিকেলে মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলীর সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন, কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা, সহকারী কমিশনার (ভূমি) জজ মিত্র চাকমা, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিছুর রহমান, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিগারুন নাহার, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ, আমার বাড়ি আমার খামার কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied