দুমকিতে পৈত্রিক সম্পত্তি জবরদখলের পায়তারা
পটুয়াখালীর দুমকিতে পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি জবরদখলের পায়তারা এবং ঘর ও সীমানা বেষ্টনী ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গত ৫ নভেম্বর উপজেলার আংগারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাটরা গ্রামে এ ভাংচুরের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, আংগারিয়া মৌজার জেএল -৫২ এস এ- ৪৯ নং খতিয়ানের দাগ নং ১২৭সহ ৩ টি দাগে আহম্মদ সিকদার পিতা মৃত্যু মুনিরুদ্দিন সিকদারের কাছ থেকে ১৪ শতাংশ জমি ক্রয় করেন একই গ্রামের মাস্টার মুজাফফর আলী হাওলাদার। যার দলিল নং ৩৩৮৯ তারিখ ২৭/০৭/৬৬ ইং অপর দলিল নং ৫৩২৭ তাং ০১/০৬/৬৭ ইং জমির পরিমাণ ১২ শতাংশ । পরবর্তীতে মুজাফফর আলী হাওলাদারের ওয়ারিশগন উক্ত জমি ভোগদখল করে আসিতেছিল। এবং উক্ত জমিতে সীমানা বেষ্টনী ও একটি টিনের ঘর নির্মাণ করেন। হঠাৎ গত ৫/১১/২২ ইং তারিখ একই এলাকার মোঃ কালাম সরদার পিতা মৃত্যু কাদের সরদারের নের্তৃত্ত্বে ১২/১৩ জনের একটি দল সেই সীমানা বেষ্টনী ও টিনের ঘর ভেঙে ফেলে।
উল্লেখ্য যে, এই জমি নিয়ে মুজাফফর আলী হাওলাদারের নাতি এ এস এম ইউসুফ আলী গত ২৩/৩/২২ ইং তারিখ পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ফৌজদারি কার্য বিধি মোতাবেক একটি মামলা দায়ের করেন। যা এখনও আদালতে চলমান রয়েছে। এছাড়াও বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ মিজান সরদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ আপোষ মিমাংসার জন্য বহুবার চেস্টা করেছেন। কিন্তু প্রতিপক্ষ কালাম সরদার গং কারো কথা তোয়াক্কা না করে এবং আদালতকে অবমাননা করে গত ৫ নভেম্বর শনিবার এমন ভাংচুরের ঘটনা ঘটায়। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী এ এস এম ইউসুফ আলী হাওলাদার।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস