ভেদরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুল্লাহ আল মামুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়, বাস্তব। ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। জনগণের অর্থ, সময় ও যাতায়াত কমানোই মূল লক্ষ্য। জমির ই-মিউটেশন, অনলাইন খাজনা পরিশোধ, ডিজিটাল ব্যাংকিং, পাসপোর্ট আবেদন, যে কোনো ভর্তি ফরম পূরণ, বিল পরিশোধ, কৃষি তথ্য, আবহাওয়া তথ্য, বিভিন্ন ভাতা প্রাপ্তির আবেদন এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারে করা যায়। জনগণকে সরকারি সেবা পৌঁছে দেয়া হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুল্লাহ আল মামুন বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০০৯ সালে সরকার গঠনের পর একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নতি স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় ডিজিটাল উদ্ভাবনী নিয়ে কার্যক্রমে সাধারণ মানুষকে অন্তর্ভুক্তিকরণ ও উপজেলার সংশ্লিষ্ট দফতরগুলো কী কী ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে তার প্রদর্শনী করাই এই মেলার মূল লক্ষ্য উদ্দেশ্য।
এ সময় মেলায় উপস্থিত ছিলেন- আলহাজ হুমায়ুন কবির মোল্লা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, জনাব মো. ইমামুল হাফিজ নাদিম, সহকারী কমিশনার (ভূমি) এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ছাত্রছাত্রীরা, ইউডিসি উদ্যোক্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied