ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

যুগপূর্তিতে মডার্ণ স্পোর্টিং ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন


মেহেদী হাসান রিয়েল, ত্রিশাল photo মেহেদী হাসান রিয়েল, ত্রিশাল
প্রকাশিত: ১০-১১-২০২২ দুপুর ৪:৪৬

একযুগপূর্তি ও সাফল্যের ১৩তম বর্ষে পদার্পণে ময়মনসিংহের ত্রিশালের মডার্ণ স্পোর্টিং ক্লাব ও জ্ঞানকোষ পাঠাগারের আয়োজনে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে ত্রিশাল সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন এ ক্যাম্পের উদ্ধোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ।

মডার্ণ স্পোর্টিং ক্লাব ও জ্ঞানকোষ পাঠাগারের সভাপতি মো. সুরুজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক আলহাজ এমদাদুল হক, মোশাররফ হোসেন হেলালসহ স্থানীয় সংবাদকর্মীগণ।

মডার্ন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কামাল আহমেদ ও সিনিয়র সহ-সভাপতি মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি সোহাগ আহমেদ নয়ন।

মডার্ন স্পোর্টিং ক্লাব ও জ্ঞানকোষ পাঠাগারের সাধারণ সম্পাদক কামাল আহমদ জানান, মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও হেপাটাইটিস বি পরীক্ষা করা হয়।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়