ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে মাজারের একটি গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১১-১১-২০২২ দুপুর ২:৩৩
কমলগঞ্জের গরম শাহ্ মাজারের একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বালিগাঁও গ্রামের ওই মাজারের একটি বট গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ সময় নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রে তার নাম বাবুল মিয়া (৪৫) বলে জানা গেছে। সে সিলেটের বালাগঞ্জ উপজেলার দক্ষিণ রাইকধারা গ্রামের মদরিছ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গরম শাহ্ মাজারের সামনের বট গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ দেখে কমলগঞ্জ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) বিজয় প্রসাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করে। উদ্ধারকালে যুবকের প্যান্টের পকেট তার ব্যবহৃত মুঠোফোন, কিছু টাকা,জাতীয় পরিচয়পত্র ও কিছু কাগজপত্র পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, পা মাটিতে লাগানো অবস্থায় নিহত যুবকের গলা রশি দিয়ে যে ভাবে প্যাচানো তাতে কেউ মারা যাওয়ার কথা নয়। ঘটনাটি স্থানীয়দের কাছে রহস্যজনক মনে হচ্ছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, শুক্রবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবক এই এলাকায় কিভাবে এসেছে এবং আত্মহত্যার কারণ কি? তা তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি নিহতের মুঠোফোনের কললিস্ট যাচাই-বাছাই করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে খুলাসা হবে ঘটনার রহস্য।

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা