ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

চন্দনাইশে অনাবাদি জমিতে লাল পতাকা টাঙিয়ে দিলেন উপজেলা প্রশাসন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১১-১১-২০২২ বিকাল ৭:৪

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চন্দনাইশে অনাবাদি জমি চিহ্নিতকরণ ও খাসকরণের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। আজ ১১ নভেম্বর শুক্রবার সকাল থেকে সাতবাড়িয়া ও দোহাজারী তহসিলের অন্তর্ভুক্ত বিভিন্ন জমি পরিদর্শন করে তিন বছরের বেশি সময় ধরে অনাবাদি জমি আছে এমন কয়েকটি জমিতে লাল পতাকা এবং সতর্কতা বার্তা সম্বলিত ব্যানার টাঙিয়ে দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক। এছাড়ও এই সংক্রান্ত বিষয়ে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ এবং অনাবাদি জমিতে দ্রুত চাষাবাদ শুরু করতে স্থানীয় জনগণদের নির্দেশনা প্রদান করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার বলেন,যে সকল চাষযোগ্য জমি অনাবাদি রয়েছে তা চাষ না করে ফেলে রাখা যাবে না। প্রতিটি অনাবাদি জমি শ্রেণি অনুযায়ী ফসল উৎপাদন করতে হবে। যদি কোনো কৃষি জমি পরপর ৩ বছর চাষ না করে অনাবাদি থাকে,তাহলে আইন অনুযায়ী উক্ত জমি সরকারের নিয়ন্ত্রণে নেয়ার বিধান রয়েছে। এসব অনাবাদি জমি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর ৯২ (১)(গ) ধারা মোতাবেক খাস করণের ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো জমি আবাদের বাইরে রাখা যাবে না। তিনি আরো বলেন,সরকারী নির্দেশনা অনুযায়ী আজ সাতবাড়িয়া ও দোহাজারী তহসিলের অন্তর্ভুক্ত বিভিন্ন জমি পরিদর্শন করে তিন বছরের বেশি সময় ধরে অনাবাদি জমি আছে এমন কয়েকটি জমিতে লাল পতাকা এবং সতর্কতা বার্তা সম্বলিত ব্যানার টাঙিয়ে দেয়া হয়েছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে ও অনাবাদী পতিত জমি আবাদের আওতায় আনতে চন্দনাইশ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে যে সকল জমিতে তিন বছরের অধিক সময় ধরে ব্যক্তি মালিকানাধীন অনাবাদি জমিতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ এবং অনাবাদি জমিতে দ্রুত চাষাবাদ শুরু করতে কৃষকদের উৎসাহিত করণে নানান পদক্ষেপ নিচ্ছেন উপজেলা প্রশাসন। 

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত