ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ব্যাপক প্রচারণা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-১১-২০২২ রাত ১১:২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে ব্যাপক প্রচারণায় নেমেছেন যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা আশীষ ইসলাম। তিনি সাবেক বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে। আগামী আগামী ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা হওয়ার কথা রয়েছে।
 
তিনি জানান, আগামী ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর এই জনসভাকে সামনে রেখে আজকে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন জায়গায় প্রচারণা চালানো হয়। দলীয় নেতাকর্মীদের সহায়তায় জনসভা সফল করতে প্রত্যেকের কাছে গিয়ে লিফলেট বিতরণ করছি। এছাড়া, ডিজিটালি অথাৎ এসএমএস এর মাধ্যমে সবাইকে জনসভা সফল করতে জানানো হচ্ছে। আশা করছি, ব্যাপক জনসমাগমের মাধ্যমে প্রধানমন্ত্রীর জনসভাটি সফল হবে।
 
তিনি আরও জানান, ঝিকরগাছা উপজেলার গদখালী বাজার, বেনেয়ালী বাজার, নবীবনগর, চারাতলা, কলাগাছি, বাদে নাভারণ মোড়, নাভারণ পূরাতন বাজার, ঢাকাপাড়া, কুন্দিপুর, বায়সা-চাঁদপুর বাজার ও পানিসারা ফুলমোড়ে আজকে প্রচারপত্র বিলি করেছি। পাশাপাশি আমার পিতা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামও প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে প্রচারণা করে যাচ্ছেন।  
 
প্রচারণার সময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মিজানুর রহমান, গদখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি করিম সর্দার, যুগ্ম আহ্বায়ক মো. শাহীন আহম্মেদ, সাবেক মেম্বর রফিকুল ইসলাম, নাভারণ ইউপি মেম্বর মজিবর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, গদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন শেখ, যুগ্ম সম্পাদক আশরাফুল আশা, শ্রমিকলীগ নেতা নুরন্নবী বকুল, আজিবর রহমান প্রমূখ।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ