শালিখায় খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান যুগল
মাগুরার শালিখায় হঠাৎ দুটি হনুমানের আগমন ঘটেছে। হনুমান দুটি দেখতে পূর্ণবয়স্ক, যার মধ্যে একটি ছোট এবং অন্যটি অপেক্ষাকৃত একটু বড়। হনুমান দুটি দেখতে উৎসুক জনতা ভিড় করছেন যত্রতত্র। হনুমান দুটি যেখানে যাচ্ছে তাদের পিছু পিছু হেঁটে ছোট-বড়সহ নানা বয়সী মানুষ যাচ্ছে সেখানে।
কখনো কলা, পাউরুটি, বিস্কুটসহ বিভিন্ন খাবার ছুড়ে দিচ্ছে প্রাণী দুটির দিকে। কখনো আবার তাদের দিকে ঢিলা, ইট, পাটকেল ছুয়ে দিচ্ছে অনেকে। অনেকে আবার হনুমান দেখে ভয়ে দৌড়ে পালাচ্ছে। পথচারীদের উৎপাতে এক প্রকার জীবন ঝুঁকিতে ভুগছে হনুমান দুটি। তবে কোথা থেকে প্রাণী দুটি এসেছে তা বলতে পারছেন না কেউ।
প্রাণী দুটিকে নিয়ে জনমনে চলছে নানা সমালোচনা ও আলোচনা। কেউ বলছে হনুমানের আগমন হলে সে বছর দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, কেউ বলছে হনুমানের আগমন হলে সে বছর দেশে বন্যা দেখা দেয়। তবে কারো কথারই বৈজ্ঞানিক যৌক্তিকতা নেই বলে দাবি করছেন এলাকার সচেতন মহল।
বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে হনুমান দুটিকে যথাযথভাবে সংরক্ষণপূর্বক যথাস্থানে অবমুক্তকরণ করলে জনসাধারণের নিপীড়ন থেকে রক্ষা পেতে পারে বলে মনে করছেনএলাকার সুধী সমাজ।
শ্রী ইন্দ্রনীল গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান সংগঠক শ্রী ইন্দ্রনীল বলেন, আমাদের এলাকায় সাধারণত বৃহত্তর যশোরের মনিরামপুর ও কেশবপুর থেকে হনুমানগুলো আসে। যেহেতু হনুমান একটি বন্যপ্রাণী তাই তাদের দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের উৎপাত থেকে রক্ষা করে প্রাণী দুটিকে যথাস্থানে অবমুক্তকরণ করতে উপজেলা বন বিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সুদৃষ্টি কামনা করেন তিনি।
এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বিষয়টি আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম। তবে বন্যপ্রাণী দুটিকে দেখামাত্রই বন বিভাগকে অবহিত করার অনুরোধ করেছি। পাশাপাশি প্রাণী দুটিকে সংরক্ষণপূর্বক যথাযথ স্থানে পৌঁছে দেয়ার জন্য যথার্থ পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
প্রীতি / জামান
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া