ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

সোনাগাজীতে ডাকাত দলের হামলায় আহত জুয়েলারি মালিকের মৃত্যু 


শহিদুল ইসলাম, সোনাগাজী  photo শহিদুল ইসলাম, সোনাগাজী
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ১:১৬

ফেনীর সোনাগাজীতে দিনের বেলায় বোমা ফাটিয়ে স্বর্ণালংকার লুটের সময় ডাকাতদের ছুরিকাঘাতে আহত জুয়েলারি দোকান মালিকের মৃত্যু হয়েছে। আহত অর্জুন ভাদুড়ী ১১ দিন পর শুক্রবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জানা গেছে, গত ৩০ অক্টোবর সোনাগাজীর জমাদার বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে অজ্ঞাত ডাকাত দল কুপিয়ে গুরুতর জখম করে। অর্জুন চন্দ্র ভাদুড়ীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় জটিল অপারেশনের পর তাকে আইসিইউতে রাখা হয়।

অর্জুন ভাদুড়ীর ভাতিজা মানিক ভাদুড়ী জানান, আইসিইউতে থাকা অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করে। শুক্রবার বিকেলে কিডনি ডায়ালাইসিস করার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে রাত ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর জমাদ্দার বাজারে ডাকাতদের বোমা বিস্ফোরণে বাজারের পথচারী লেদু মিয়াসহ চারজন আহত হন। মুখোশধারী ডাকাতরা অর্জুন জুয়েলার্স নামে ওই দোকানের প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে বলে দাবি করেছেন আহত দোকান মালিক অর্জুন চন্দ্র ভাদুড়ী আত্মীয় মনোহর দাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন দুপুর আড়াইটার দিকে ৬-৭ জনের ডাকাত দল দুটি মোটরসাইকেল নিয়ে জমাদার বাজারের অর্জুন চন্দ্র ভাদুড়ীর দোকানের সামনে আসে। এ সময় সড়কে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা অর্জুন চন্দ্র ভাদুড়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানে থাকা স্বর্ণালংকার লুট করে। বাধা দেয়ায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে অর্জুনের মাথা ও হাতে আঘাত করে দোকানে ভাংচুর চালায়। চলে যাওয়ার সময় ডাকাতরা আবারো বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আবদুল জলিল বলেন, দুটি মোটরসাইকেলে হেলমেট পরা ৬ জন সশস্ত্র ডাকাত ছিল।

সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন বলেন, কিভাবে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে এবং কারা ঘটিয়েছে, তার মূল রহস্য উদ্ঘাটনের কাজ চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

জামান / জামান

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ