ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

লোহাগাড়া শাহ্ জব্বারিয়া এবতেদায়ী মাদ্রারাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ১:২৫

এবতেদায়ী মাদ্রাসা ও নূরানী কোর্সে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়া শাহ্ জব্বারিয়া এবতেদায়ী মাদ্রারাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুরে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম. ইব্রাহিম কবির।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আবদুল শুক্কুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কুতুব উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- আলহাজ মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যাপক আবু তাহের, আধুনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আবদুস সালাম, ইউপি সদস্য আবদুল মালেক, দাতা সদস্য ওসমান গনি প্রমুখ।

প্রধান অতিথি বলেন, সন্তানকে আর্দশবান হিসেবে হিসেবে গড়ে তুলতে হলে দ্বীনি শিক্ষা দিতে হবে। এছাড়াও অভিভাবকদের উচিত হবে অতি আধুনিকতা দেখাতে ছেলে-মেয়েদের হাতে স্মার্টফোন না দেয়া । দুই বছর টানা করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে ভবিষ্যৎ প্রজন্মের ছেলে-মেয়েরা শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে গেছে। তাই নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। বিশেষ করে অভিভাবকরা সচেতন হলে ছেলে-মেয়েরা সঠিক পথে পরিচালিত হবে। ছেলে-মেয়েরা কোথায় যাচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ঠিকমতো আসছে কি-না, এগুলো অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

প্রীতি / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি