রোববার থেকে মিরপুর রুটে ৩০ বাসে ই-টিকেট
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেছেন, রোববার (১৩ নভেম্বর) থেকে রাজধানীর মিরপুর রুটে ৩০ কোম্পানির বাস ই-টিকেটিংয়ের অধীনে চলবে।
এছাড়া ঢাকার সব গাড়ি আগামী ৩১ জানুয়ারির মধ্যে ই-টিকেটিংয়ের আওতায় আসবে বলেও জানান তিনি। শনিবার (১২ নভেম্বর) রাজধানীর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
গণপরিবহনে ই-টিকেটিং পদ্ধতি চালুর বিষয়ে এনায়েত উল্লাহ বলেন, ‘১৩ নভেম্বর থেকে মিরপুর অঞ্চলের ৩০টি কোম্পানি ই-টিকেটিংয়ের আওতায় আসবে এবং ৩১ জানুয়ারির মধ্যে ঢাকার সব গাড়িতে ই-টিকেটিং চালু করা হবে। ’
এসময় তিনি জানান, ঢাকার ও চট্টগ্রামের শহরতলীসহ মোট ৯৭টি কোম্পানির গাড়ি ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-টিকেটিংয়ের আওতায় আসবে।
ই-টিকেটিংয়ের আওতায় সবাইকেই আসতে হবে মন্তব্য করে ঢাকা পরিবহন মালিকদের এ নেতা বলেন, ই-টিকেটিংয়ে অসম প্রতিযোগিতা থাকবে না। চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধ হবে।
পরিবহন শ্রমিকরা বেতন সিস্টেমের আওতায় চলে আসবে। যত্রতত্র গাড়ি থামানো এবং প্রতিযোগিতা বন্ধে সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ সবুর, দপ্তর সম্পাদক সামদানী খন্দকার উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান