কয়রা উপজেলাকে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগ হিসাবে ঘোষণা, বানভাসীদের স্বস্তি
খুলনার কয়রা উপজেলাকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগ ঘোষণা করা হয়েছে। গত ২৫ অক্টোবর পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রশাসন-১ এ প্রজ্ঞাপন জারি করে। পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, কয়রাকে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগ স্থাপন করে পানি উন্নয়ন বোর্ডের এ অ লের যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন হবে।
কয়রা উপজেলাটি খুলনা বিভাগ তথা খুলনা জেলার অন্তর্ভুক্ত হওয়ার পরও এতদিন কয়রা উপজেলার আংশিক এলাকা কয়রা ও আংটিহারা পানি উন্নয়ন সেকশন দুটি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের অধীনে ছিল। ফলে সাতক্ষীরা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের এলাকাগুলি সকল ধরনের সুযোগ সুবিধা অগ্রাধিকারভাবে ভোগ করত। কয়রা থেকে সাতক্ষীরার দূরত্ব বেশি হওয়ার কারণে প্রাকৃতিক দূর্যোগ কালীন জরুরি সেবা থেকে কয়রাবাসী বঞ্চিত হতো। কয়রাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল, কয়রাকে খুলনা পানি উন্নয়ন বোর্ডের আওতায় (সকল প্রশাসনিক ক্ষমতা সাতক্ষীরার পরিবর্তে খুলনার আওতায়) আনার জন্য এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার দেন। ডিও অনুযায়ী বানভাসি মানুষের স্বপ্ন আজ পূরণ হয়েছে।
উপজেলার উপকূলীয় অIঞ্চলের একাধিক মানুষের সাথে কথা হলে তারা বলেন, কয়রার পানি উন্নয়ন বোর্ডের সকল প্রশাসনিক ক্ষমতা সাতক্ষীরার অধীণে ছিল। দীর্ঘদিন আমদের সেবাসহ বিভিন্ন বিষয় ভোগান্তি পোহাতে হতো। পানি উন্নয়ন বোর্ডের কয়ার সকল প্রশাসনিক ক্ষমতা এখন খুলনার অধীনে আনায় স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এমপির প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
এ বিষয়ে কথা হয় কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামের সাথে। তিনি এ প্রতিনিধিকে বলেন, কয়রাবাসী বেড়িবাঁধের দুর্দশার কারণে এতদিন ভোগান্তিতে ছিল। স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ভাইয়ের প্রচেষ্টায় কয়রাকে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগ অনুমোদন দেয়ায় কয়রা উপজেলার প্রধান সমস্যা বেড়িবাঁধের দুর্ভোগ থেকে কয়রাবাসী রক্ষা পাবে বলে আমি মনে করি। কয়রাকে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগ হিসেবে অনুমোদন দেয়ায় কয়রার সকল স্তরের মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।
কয়রা উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান বলেন, কয়রা উপজেলার প্রধান সমস্যা হলো বারবার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হওয়া। এলাকাবাসীর দাবি অনুযায়ী কয়রাকে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগ অনুমোদন হওয়াতে কয়রা উপজেলার প্রধান সমস্যা বেড়িবাঁধ রক্ষার দ্রুত সুযোগ সৃষ্টি, দ্রুত স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়সহ নানাবিধ সুবিধা পাবে এই উপকূলীয় মানুষ।
এ ব্যাপারে স্থানীয় সাংসদ আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু বলেন, কয়রাবাসীর দীর্ঘদিনের দাবির জন্য জনস্বার্থে আমি সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানাই। মমতাময়ী নেত্রীকে বিষয়টি অবহিত করার পর জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাস্তবায়ন হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পানি উন্নয়ন বোর্ডের সুবিধা থেকে বঞ্চিত এ এলাকায় জরুরি সেবাসহ সকল ধরনের সুযোগ-সুবিধা অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়ন হবে। ভোগান্তি লাঘব হবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল