পাথরঘাটায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
বরগুনার পাথরঘাটায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নানামুখী ই-সেবার সঙ্গে পরিচিত করতে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনসাধারণ কিভাবে সরকারি সেবা পেতে পারে সে বিষয়ে সচেতনতা বাড়াতে এর আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন (বরগুনা-১১০), উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা পারভীন, ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেলসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী এই মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও অনান্য প্রতিষ্ঠান মিলিয়ে মোট ২৪টি স্টল অংশগ্রহণ করে। এসময় স্টলগুলোতে ডিজিটাল সেবাসমূহ, আর্জন, পরিকল্পনা ও অগ্রগতী বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
জামান / জামান
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা