বিএনপির নৈরাজ্য ঠেকাতে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
দেশব্যাপী জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান সবুজের নেতৃত্বে ভুলতা গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় নাজমুল হাসান সবুজ বলেন, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় জামায়াত-বিএনপির সব ধরনের অপশক্তি ঠেকাতে আমরা রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ মাঠে সদাপ্রস্তুত রয়েছি। জামায়াত-বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করছে। জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে। আমরা সেই সব সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে সব সময় ছিলাম, আছি এবং থাকব ইনশা আল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা জোনায়েত হাসান মানিক, শাকিল মিয়া, বিজয়, জিতু, মারুফ, মাসুম, রানা, বিজয়, রুহুল, রাজু, নিশু প্রমুখ।
জামান / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার